আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয়াংয়ে অবস্থিত এই বহুতল কারখানায় স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার নিচতলায় রাখা দাহ্য পদার্থ ও আঠা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কারখানায় ২৩৯ জন শ্রমিক কাজ করছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনটি দাউদাউ করে জ্বলছে এবং ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। কয়েকজন শ্রমিক আগুন থেকে বাঁচতে ভবনের ছাদে আশ্রয় নেন। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি গাড়ি ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকাজ রাত পর্যন্ত চলেছে।
প্রেসিডেন্ট শি জিনপিং এক বিবৃতিতে অগ্নিকাণ্ডে ‘ব্যাপক প্রাণহানি’র কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধারকাজে ‘কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি না রাখার’ নির্দেশ দিয়ে বলেছেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ দ্রুত উদঘাটন করে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি।
স্থানীয় কর্মকর্তারা জানান, জুতা তৈরির উপকরণ ও রাসায়নিক আঠা অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে এবং ঘটনাস্থলে তীব্র ঝাঁঝালো গন্ধে চোখ জ্বালাপোড়া করছিল। দুর্ঘটনার পর কারখানার মালিকপক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
জিনজিয়াং চীনের অন্যতম প্রধান পাদুকা ও পোশাক উৎপাদন কেন্দ্র। শহরের হাজারো কারখানা ২০২৪ সালে ১২০ কোটির বেশি জোড়া জুতা তৈরি করেছে, যা বৈশ্বিক উৎপাদনের ২০ শতাংশ। সাম্প্রতিক মাসগুলোতে চীনে একাধিক শিল্প দুর্ঘটনার পর শি জিনপিং দেশজুড়ে ঝুঁকিপূর্ণ শিল্প খাতে নিরাপত্তা জোরদার ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ে আবাসিক ভবনে আগুনে ১৬৮ জন এবং গত মাসে গুয়াংডং প্রদেশের একটি ভবনে আগুনে ১২ জনের মৃত্যুর পর চীন উঁচু ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা অভিযান শুরু করেছিল।
আন্তর্জাতিক ডেস্ক: হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় লোহিত সাগর পাড়ি দিয়ে পালাচ্ছেন ইয়েমেনিরা। চলতি মাসে ইরান-সমর্থিত হুথিদের আকস্মিক অভিযানে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।রয়টার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হামলার পর রিয়াদের মূল বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ...
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি স্বাধীন তদন্ত মিশন জানিয়েছে, ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বৃহস্পতিব ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের সামনে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় ...
সব মন্তব্য
No Comments