স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ বিশিষ্টজনকে ‘মাশরেকী সম্মাননা ২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়। মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী’র ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে তার রচিত গজল পরিবেশন করেন ওস্তাদ জামাল হাসান।
শনিবার (৩১ মে) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জন্মোৎসব, গজল সন্ধ্যা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকা।
কবিপুত্র নঈম মাশরেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্খান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন, অভিনেতা ও আবৃত্তি শিল্পী শংকর সাঁওজাল ও এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা তাশিক আহমেদ।
এবারের আয়োজনে ১৫ বিশিষ্টজনকে অতিথিরা পুরস্কার হিসেবে সনদ, কাঠখোদাই করা বিশেষ ক্রেস্ট ও গামছাবান্ধা দই উপহার হিসেবে তুলে দেন। কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকা’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সহযোগী আয়োজক ‘জনপ্রশাসন’ পত্রিকা। মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments