বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ টি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার (৭ নভেম্বর) সকালে ভারতে যাওয়ার সময় যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৪৬)। তিনি বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
বেনাপোল কাস্টম হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেন। পরে সোনা পাচারকারী পাসপোর্ট যাত্রী সিদ্দিকুরকে পাসপোর্টের সব কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের আগে তাকে আটক করা হয়। তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নয়টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা। আটক সোনা পাচারকারীকে মামলা দিয়ে সোনার বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments