আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকায় বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরা,চিনি,ও ফেনসিডিল আটক করেছে বিজিবি।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালের দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত চোরাই পণ্যের মূল্য ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকা।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, মঙ্গলবার বান্দরকাটার বেলতলী থেকে ২ টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি, এবং রামচন্দ্রকোনার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। চোরাকারবারিগণ এসব অবৈধ পণ্য পাচারের সময় টের পেয়ে অভিনব কায়দাই পালিয়ে যায়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments