ডেস্ক রিপোর্ট: ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবণা বাতিলের দাবিতে নো ভ্যাট অন এডুকেশনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৭ জুন) শুক্রবার বেলা ১২ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নো ভ্যাট অন এডুকেশনের সংগঠক শাহরিয়ার অপূর্ব'র সভাপতিত্বে ও সংগঠক শরিফুল ইসলাম সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২০১৫ সালের নো ভ্যাট অন এডুকেশনের সংগঠক জয় বনিক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়াত মাহমুদ শাকিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব হাসান সুজন, আসমাউল মুত্তাকিন সরকারসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালে আমাদের অগ্রজরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সংকট নিরসন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্হা প্রণয়ন ও ছাত্র স্বার্থ রক্ষার লক্ষ্যে নো ভ্যাট অন এডুকেশন প্লার্টফমটি গঠন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের উপর প্রস্তাবিত ১৫% কর প্রত্যাখান করছি। ২০১৫ সালে সরাসরি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের কথা বলা হয়েছিলো। এবারো বেসরকারি শিক্ষা- প্রতিষ্ঠানের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে করের টাকা আদায়ের পায়তারা চালানো হচ্ছে। যা শিক্ষাকে পণ্যে রূপান্তর করার নীল নকশা। বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে পণ্যে রূপান্তর করার যে অপচেষ্টা তা রুখে দিয়ে ২০১৫ সালে সরকারকে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য করেছিলাম। এবারো পূর্বের মতোই আমরা বলতে চাই, শুধু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় যেখানেই শিক্ষাকে পণ্যে রূপান্তর করার নূন্যতম চেষ্টা চলবে সেখানেই নো ভ্যাট অন এডুকেশন প্রতিরোধ গড়ে তুলবে।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার অপূর্ব বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যদি তাই হয় তবে কি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মালিক পক্ষ মুনাফা অর্জন করে? ২০১০ সালের আইন অনুযায়ী বলা চলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিক পক্ষ যে মুনাফা অর্জন করছে তা সম্পূর্ণ রূপে অবৈধ। প্রস্তাবিত বাজেটে ১৫% করের মাধ্যমে সরকার ঐ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে এবং অবৈধ মুনাফাকে বৈধ করার অপচেষ্টা করছে সরকার।"
অবিলম্বে যদি প্রস্তাবিত ১৫% কর বাতিল করা না হয় তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে দূর্বার ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে ছাত্র স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্রের রুখে দেওয়ার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments