বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) আজ ৩০ আগস্ট ২০২৫ তারিখে বুয়েটে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং বিআইএম-এর মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম।
বুয়েটের পক্ষে সমন্বয় করে ইন্সটিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) এবং বিআইএম-এর পক্ষে সমন্বয় করে আইকিউএসি অফিস।
অনুষ্ঠানে বুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
•প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ-উপাচার্য, বুয়েট
•প্রফেসর ড. এ.কে.এম. মাসুদ, পরিচালক, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) , বুয়েট
•প্রফেসর ড. এন. এম. গোলাম জাকারিয়া, রেজিস্ট্রার, বুয়েট
•প্রফেসর ড. মহিদুস সামাদ খান, পরিচালক, আইএটি, বুয়েট
বিআইএম-এর পক্ষ থেকে উল্লেখযোগ্য উপস্থিত অতিথিগণ ছিলেন:
•ড. মো. মামুনুর রশিদ, পরিচালক, আইকিউএসি, বিআইএম
•ড. উত্তম কুমার দত্ত, প্রধান, মার্কেটিং, বিআইএম
এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক, পেশাগত ও গবেষণা সহযোগিতা জোরদার করবে এবং শিক্ষা, প্রশিক্ষণ ও উদ্ভাবনে যৌথ উদ্যোগের পথ সুগম করবে। এর মাধ্যমে যৌথ গবেষণা ও একাডেমিক প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments