পিরোজপুর অফিস: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং গণভোট প্রদান পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এছাড়া উপজেলা ভূমি কর্মকর্তা মো. আল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তাদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিয়মাবলি তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি জানান, ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন স্থাপন এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের চারটি ধারা সম্পর্কে জনগণকে সচেতন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
এ সময় তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments