স্টাফ রিপোের্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ভাষার মাসে বহুভাষিক উৎসবের অংশ হিসেবে দেশীয় পালাকারদের নিয়ে আজ ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হলো ২ দিনব্যাপী ‘যাত্রাপালা রচনা কর্মশালা’। সকাল ১০ টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। 2৫ ও 2৬ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ১ম পর্ব এবং আগামী ৬-৮ মার্চ ২০২৫ তারিখ নেত্রকোনার বিরিশিরিতে ২য় পর্বের ‘যাত্রাপালা রচনা কর্মশালা’ অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বিভিন্ন জেলা থেকে ২০ (বিশ) জন পালাকার অংশগ্রহণ করছেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।
কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাইদুর রহমান লিপন। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন এম. এ মুজিদ সরকার, তাপস সরকার, শ্যামল দত্ত ও রাখাল বিশ্বাস। এছাড়াও পালা মূল্যায়নকারী হিসেবে থাকছেন ড. আমিনুল ইসলাম, আহমেদুল কবির ইয়াং, ড. তপন বাগচী, অসীম দাস ও রহমান রাজু।
যাত্রাপালা রচনা কর্মশালার পালার বিষয়বস্তুর মধ্যে রয়েছে জুলাই বিপ্লব, পোশাক শ্রমিক, রেমিটেন্স যোদ্ধা, সাধারণ মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, সামাজিক অসংগতি, ধর্মীয় গোড়ামি এবং প্রেম প্রণয়।
উল্লেখ্য যে, রচনাকৃত পালাগুলোর মধ্য থেকে মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত পালাগুলো নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন যাত্রাপালা নির্মাণ ও প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments