ডেস্ক রিপাের্ট: বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্রেডিটরেটিং এজেন্সি এস অ্যান্ডপি গ্লোবাল রেটিংস ব্র্যাক ব্যাংক-এর ক্রেডিট রেটিং ধারাবাহিকতার সাথে ‘বি+’নিশ্চিত করেছে।বিশ্বখ্যাত এইরেটিং সংস্থার মতে ব্র্যাক ব্যাংক-এর আউটলোক ‘স্ট্যাবল’ ‘স্থিতিশীল’।
বাংলাদেশের একমাত্র কোম্পানি হিসেবে ব্র্যাকব্যাংক বিশ্বখ্যাত এই রেটিং সংস্থা দ্বারা ক্রেডিট রেটিং সম্পন্ন করে আসছে।
২০ ডিসেম্বর, ২০২২-এ এসঅ্যান্ডপি-র সর্বশেষ প্রত্যয়ন অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের ‘বি+’ (B+)দীর্ঘমেয়াদী এই রেটিং ইন্ডাস্ট্রির গড়ের চেয়ে উন্নততরসম্পদের গুণমান, তারল্য এবং মূলধনের পর্যাপ্ততা প্রতিফলিত করে। ব্যাংকটির বৈচিত্র্যময় ব্যবসায়িক মডেল, বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, গতিশীল ব্যবস্থাপনা এবং শক্তিশালী কর্পোরেট গভর্নেন্স সংস্কৃতিরফলে এটি সম্ভব হয়েছে।
ব্র্যাক ব্যাংকের রেটিংয়ের স্থিতিশীল আউটলোকের মাধ্যমেএসঅ্যান্ডপি-র প্রত্যাশা করে যে, ব্র্যাকব্যাংক আগামী ১২-১৮ মাসের মধ্যে বাংলাদেশের চ্যালেঞ্জিং পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠবে এবং আর্থিক প্রোফাইল বজায় রাখবে।
এখানে উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাকব্যাংক দীর্ঘদিন যাবৎ বিশ্বখ্যাত এই রেটিং সংস্থা দ্বারা ক্রেডিট রেটিং সম্পন্ন করে আসছে। ব্র্যাক ব্যাংক দেশের একমাত্র ব্যাংক, যা আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থামুডি’জ থেকে বাংলাদেশের সার্বভৌম সমতুল্য রেটিং ‘বিএ৩’ (Ba3) অর্জন করেছে।এ বছর ব্র্যাক ব্যাংক ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)-এর সর্বোচ্চ রেটিং 'এএএ' অর্জন করেছে।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
সব মন্তব্য
No Comments