স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কো-এর সহযোগিতা কামনা করেছেন। এ ক্ষেত্রে সংস্থাটির জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ তথ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আগ্রহ ব্যক্ত করেন মন্ত্রী।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। বিশেষ করে দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির যুগে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এ সময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপপ্রচার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে কাজ করছে ইউনেস্কো। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।
তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা প্রত্যাশা করেন।
জবাবে ইউনেস্কোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments