শরীফুল ইসলাম , জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা হলের সিট বাতিল ও অসদাচরণের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা চার দফা দাবিতে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে অবস্থান নেন।
তাদের অভিযোগ, চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের পূর্বেই শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হচ্ছে। অনেক শিক্ষার্থী রেজাল্টের পর উচ্চশিক্ষা বা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য হলে থাকতে চাইলেও প্রশাসন সিট বাতিল করছে। প্রভোস্টের সঙ্গে কথা বলতে গেলে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিদ্রোহী হল প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিলে ১৩ তম আবর্তনের শিক্ষার্থীদের না রাখার ঘটনাকে বৈষম্যমূলক বলে মন্তব্য করে তারা ইফতার বয়কটের ডাক দেন। অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও এতে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনে সব শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা রাখা উচিত ছিল। নির্দিষ্ট একটি ব্যাচকে সুবিধাবঞ্চিত করা হয়েছে, যা ন্যায্য নয়।
এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘যারা পরীক্ষার ফল প্রকাশের পর হল ছাড়বে, তাদের সিট বাতিল করা হয়েছে। তবে এটি নিয়ম অনুযায়ী হয়েছে।’
কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন, ১৩ তম আবর্তন এখনো বিশ্ববিদ্যালয়ের চলমান ব্যাচ এবং তাদের অনেকের রেজাল্ট হয়নি। বর্তমান শিক্ষার্থীদের হলে থাকার সিট বাতিল হলে তারা কোথায় গিয়ে উঠবেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন
১. প্রভোস্টের অসৌজন্যমূলক আচরণের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তার স্থলে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।
২. চূড়ান্ত ফল প্রকাশের পর তিন মাস হলে থাকার সুযোগ দিতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।
৪. হলের ভাড়া ৫০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে এবং বিনামূল্যে ওয়াই-ফাই, নিরাপত্তা ও উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments