ডেস্ক রিপোর্ট: আজ সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাভারের হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। দিনব্যাপী অভিযানে ৩ শতাধিক বাসা-বাড়ির ৫ শতাধিক গ্যাস বার্নার এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইনসহ প্রায় ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে।
গ্যাস বিল বকেয়ার জন্য ৫টি, অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১০টি এবং অবৈধ সংযোগ থাকায় ১১টি-সহ মোট ২৬টি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফাইজা ওয়াশ কারখানাকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
জেলা প্রশাসন, ঢাকা ও উপজেলা প্রশাসনকে অবহিত রেখে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments