বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আরও চার প্যানেল নির্বাচন বর্জজনের ঘোষণা দিয়েছে। ফের নির্বাচন কমিশন গঠন করে নতুন তফসিল ঘোষণাসহ পুননির্বাচনের দাবিও জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে চারটি প্যানেলের পক্ষে এ ঘােষণা দেন শরণ এহসান।
এরআগে বিকালে বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল। তারা ভোটগ্রহণ শেষ হওয়ার ঘন্টা খানেক আগে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় নির্বাচনে প্রশাসনে অসঙ্গতি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
পরবর্তীতে সন্ধ্যায় সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ ছাত্র ফ্রন্টের একাংশের প্যালেন ভোট বয়কটের ঘোষণা দেয়। ৫ স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেন।
এদিকে অনিয়মের অভিযোগ তুলে বিএনপিপন্থী ৩ শিক্ষক জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান, জামায়াতে ইসলামীর কোম্পানির পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য আগে থেকেই নীলনকশা করে রেখেছে।
তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে, নতুন করে ব্যালট পেপারে দাবি জানালে, তারা বিষয়টি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।
তিনি আরো্ বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরও আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। শিবিরের নীলনকশঅ বাস্তবায়নের সুযোগ দেবে না।
ভিপি প্রার্থী বলেন, আমরা শুনতে পাচ্ছি জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পসের আশেপাশে জড়ো হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়ার আকাঙ্খা হারাবেন। গেটের বাহিরে জামায়াতের লোক কি কাজ করে, আমরা বুঝতে পারছি না।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments