জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ৬৫ বছর বয়সী আবু তালেব গাজী নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। এবিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহানুর রহমান জানান-রবিবার দিনগত রাতে এশার নামাজ পড়তে চন্দনপুর কলেজ মসজিদে যান তিনি। নামাজ শেষে র্দীষক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনেরা
আশপাশের বিভিন্ন স্থানে খোজাখুজি করেন। পরে গভীর রাতে পাশ্ববর্তী একটি আমবাগানের গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তারা। পরে সোমবার সকালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে লাশ দাফনের অনুমতি দেন।
নিহতের ছেলে মাসুদ গাজী জানান-তার পিতা মানসিক অসুস্থ ছিলেন। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কলারোয়া থানার এসআই রবিউল ইসলাম ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments