নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে একই দিনে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দুটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে মায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়ন পূর্ব সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের পুত্র।
পরিবার জানায়, সকালে সবাই বাড়ির আনুষাঙ্গিক কাজ করছিল। সে সময় সবার অগোচরে মায়ান খেলতে খেলতে হঠাৎ করে বাইরে চলে আসে৷ কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একদিকে, দুপুর বারোটার দিকে পানিতে পড়ে সিফাত (৪) নামে আরো একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
পরিবার জানায়, দুপুর বারোটার দিকে সিফাত বাড়ির পাশে রাখালদেবী কিন্ডারগার্টেন স্কুলের মাঠে খেলা করছিল। কিন্তু খেলতে খেলতে সবার অগোচরে স্কুলের পাশে ডোবায় পড়ে যায় সে ৷ অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করা হয়৷ পরে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন।
একই দিনে দুই ইউনিয়নে পানিতে পড়ে দুটি শিশু'র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ এবং আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম কচি।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments