পিরোজপুর অফিস: পিরোজপুরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর এলাকার সর্বস্তরের নাগরিকরা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুরের পানি সমস্যার সমাধান চাই-এই দাবিতে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌরবাসী বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, নিয়মিত পানি সরবরাহ না থাকলেও প্রতি মাসে পানির বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এতে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। সাম্প্রতিক সময়ে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলমান এ সংকট সমাধানে পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ এবং গত ৫ এপ্রিল জাতীয় সংসদে উত্থাপিত হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানি সংকটের স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। কর্মসূচিতে বক্তব্য দেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম মল্লিক, জেলা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব রিয়াজুল হক রেজা, টিম পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমান শেখ, আরবান কো-অপারেটিভের সহ-সভাপতি শেখ নেসার আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন, গণ অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ খান, নাগরিক সমাজের সদস্য আরিফ বাবু, অগ্রণী ক্লাবের সদস্য সচিব রিয়াজুল হক, স্থানীয় বাসিন্দা সেকান্দার আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ অভি। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম শেখ এবং অগ্রণী ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ মন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments