উজিরপুর প্রতিনিধিঃ তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খাঁন, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু। সহকারী শিক্ষক মোঃ রাসেল আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, নজরুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি মহিলা দল সভানেত্রী শিল্পী খানম, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রীন্স,উপজেলা শ্রমিকদল নেতা সোলাইমান হোসেন হাইয়ুম খাঁন, পৌর জামায়েত ইসলামের আমীর আল-আমিন সরদার,সাবেক আমির আফতাব হোসেন,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক রিয়াজ উদ্দিন রাড়ী, আদনান হাসান নাদিম, সাকির আহমেদ অনতু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।৩০ জানুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments