ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই চলচ্চিত্র সংসদ দেশের রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহর সিলেটে নিয়মিত নানাবিধ চলচ্চিত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের গতিধারাকে বেগবান করা এবং দেশের চলচ্চিত্র সংস্কৃতির গুণগত বিকাশে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র অবদানের কথা সকলেই উচ্চপ্রশংসাসহ উল্লেখ করে থাকেন। বাংলাদেশের চলচ্চিত্রে চিন্তাশীল তৎপরতা অব্যাহত রাখার অভিপ্রায়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির কার্যক্রম আরও শক্তিশালী ও সংহত করার জন্যে গতকাল অনুষ্ঠিত হয়েছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সভা। এই সভায় গঠিত হয়েছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি। এছাড়াও সভায় বিগত দিনের কর্মসূচিসমূহের উপর বিশদ আলোচনা, অর্থনৈতিক প্রতিবেদন পেশ এবং আগামীদিনের কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
গতকাল ৫ আগস্ট ২০২৩, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭০১ নং কক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২০২৫ কার্যবছরের জন্য ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ৯ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনকে সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন: সহ-সভাপতি স্থপতি রাজন দাশ, অর্থ সম্পাদক শিল্পী মাহবুবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র সম্পাদক রাসেল আহমেদ রনি, দপ্তর সম্পাদক চিত্রগ্রাহক হুমায়ুন রতন আবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক চলচ্চিত্র নির্মাতা তারেক আহমেদ এবং কমিটির নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম আপন ও স্থপতি ওয়ালি উল্লাহ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments