মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলা ইপিজেড'র ”গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোম্পানি”র শ্রমিক মোঃ গোলাম রসুলকে উন্নত চিকিৎসা দিতে হবে। কর্মরত অবস্থায় কারখানার মেশিনে গোলাম রসুলের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই গোলাম রসুলকে উন্নত চিকিৎসা দেয়ার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করা গোলাম রসুলের পরিবারের দায়িত্ব ইপিজেড কোম্পানিকে নিতে হবে। ১৯ জুন শুক্রবার সকালে মোংলার উত্তর চাঁদপাই বাজারের মোড়ে হাত বিচ্ছিন্ন হওয়া ইপিজেড শ্রমিক মোঃ গোলাম রসুল এর উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনে বক্তারা একথা বলেন। চাঁদপাই গ্রামবাসী ও মোঃ গোলাম রসুল এর স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করে।
শুক্রবার সকাল ৮টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ'র সভাপতি মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ রু¯Íম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুলøাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয়, পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন কারখানার মেশিনে গোলাম'র হাত বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। সময় মতো উন্নত চিকিৎসা দেয়া হলে ক্ষতি কম হতো। বক্তারা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন শ্রমিক স্বল্পতার কারণে কতিপয় শ্রমিককে অতিরিক্ত বাড়তি দায়িত্ব পালন ও কঠোর পরিশ্রম করতে হয়। যেকারনেই মোঃ গোলাম রসুল দূর্ঘটনার শিকার হয়েছে। বক্তারা চিকিৎসায় অবহেলার জন্য কারখানা কর্তৃপক্ষ'র তীব্র সমালোচনা ও নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা বলেন শরীর থেকে মোঃ গোলাম রসুলের হাত বিচ্ছিন্ন হওয়ায় পঙ্গুত্ব বরণ করে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। একই কারনে গোলাম রসুলকে কর্মহীন থাকতে হবে। তাই বক্তারা মোঃ গোলাম রসুলের উন্নত চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments