ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্ত্বরে সাউন্ডবাংলার সাহিত্যাড্ডা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংস্কৃতিকধারার পুরস্কার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১৪৫-এর এই আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য সংগঠক-কবি ওয়াজেদ রানা। লেখা পাঠ ও গান পরিবেশনে অংশ নেন শিল্পী-কবি বিমল সাহা, কলামিস্ট মোমিন মেহেদী, কথাশিল্পী শান্তা ফারজানা, নূরুল ইসলাম নাহিদ প্রমুখ।
এসময় লেখা পাঠ ও গান পরিবেশনের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির কাগজ ‘ন্বপ্নালোক’-এর আইয়ুব রানা সংখ্যার মোড়ক উন্মোচন করেন উপস্থিত সাহিত্যিকগণ। জাতীয় সাংস্কৃতিকধারার অন্যতম প্রতিষ্ঠাতা কথাশিল্পী শান্তা ফারজানা এসময় বলেন, সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশের অঙ্গীকারের পাশাপাশি সর্বস্তরের লেখক-কবি- লেখকদের লেখা- সুতুনি ফ্রন্টে mominmahadi@gmail.com - এ প্রেরণের আহবান জানাচ্ছি। প্রকাশিত লেখার মধ্য থেকে প্রতি মাসে সেরা ৪ জন লেখক পাবেন নগদ অর্থ ও প্রকাশনা-প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত ৩ শত টাকার বই উপহার।
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments