মামুন তালুকদার:
বরিশালের উজিরপুর একটি প্রাচীন জনপদ। বরিশালের ইতিহাস-ঐতিহ্যের অনেকটাই দখল করে আছে এ উপজেলার সংস্কৃতি। এ উপজেলার মানুষ একসময় কথায় কথায় ছন্দ মিলিয়ে অনেক কথা ও ভাববিনিময় করতেন। তবে বর্তমান ২০২৪ সালের এ নগরায়নের যুগে সেসব পুররে কথা-ছড়া, লোকছড়া হারিয়ে যাচ্ছে। প্রায় হারিয়ে যেতে বসা লোককথা সংগ্রহ করেছেন মামুন তালুকদার।
১.
আম ঝাহি
জাম ঝাহি
বুইড়্যা ব্যাডার
ওল ঝাহি। (হস্তিশুন্ড)
খ.
আম জাহি
জাম জাহি
বুইড়্যা হালার
ওল জাহি। (সাতলা)
২.
নাইড়্যা মুইড়্যা
তিতকুমাইররা
খায় মরিচের ঝোল
হগুলডির পাতে
মুরহার ছালুন
নাইড়্যার পাতে ওল। (হস্তিশুন্ড)
খ.
নাইড়্যা নাইড়্যা তিতকুমাইররা
বায়লা মাছের ঝোল
হগোলডির পাতে
মুরহার ছালুন
নাইড়্যার পাতে ওল। (ধামুড়া)
জাহি/ঝাহি=ঝাকানো, বুইড়্যা= বুড়ো, হালা=স্বাভাবিক গালি, মুরহা=মুরগি, নাইড়্যা= মাথা মুন্ডন করা হয়েছে, মুইড়্যা= মাথা নেড়ে হয়েছে যার, ঝোল= তরকারির পাতলা ঝোল, হগুলডি= সবার, পাত= খাবারসহ প্লেট, ছালুন= তরকারি, ওল= পুরুষের অন্ডকোষ, বীচি
সংগ্রহকারী : মামুন তালুকদার
সংগ্রহের সময়: অক্টোবর-২০২৪
সংগ্রহের স্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
মোবাইল: ০১৭২৩৫০১১১৬
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments