ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: "কুষ্ঠ নিরাময়যোগ্য,সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্ট্যান্ড র্যালীর পর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা:নোমান মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:মোস্তাফিজুর রহমান,আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:হিমেল খান,কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:আসাদুজ্জামান,নবীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:হাবিবুর রহমান,বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:রঞ্জন বর্মন,সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:মোহাম্মদ নিজাম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা:মাহমুদুল হাছান,এমওসিএস ডা:হাসিবুল হক,প্রোগ্রাম অর্গানাইজার মাহমুদা আক্তার,ল্রেপ্রসী মিশনের টেকনিকেল সার্পোট অফিসার জুয়েল খিয়াং,এফ এম আরিফুর রহমান, সিডিএফ যোনাথন।
আলোচনা শেষে ১০ জন কুষ্ঠ রোগীকে শীতের কম্বল বিতরন করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে প্রচার প্রচারণা সহ জেলা সদর হাসপাতালে একটি স্টল দেওয়া হয়েছে। স্টলটির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও জেলা ড্যাবের সভাপতি ডা:আক্তার হোসেন।এসময় সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments