জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ও সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে দুইটি পৃথক বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বুধবার) সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে এবং দুপুর দেড়টায় আইবিএ-জেইউ সেমিনার কক্ষে এসব সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার দু’টিতে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষকরা তাঁদের গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন।
আইবিএ-জেইউ এর সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “আইবিএ-জেইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। গবেষণা সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইবিএ-জেইউ এর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. বদরুল আলম। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. বখতিয়ার রানা।
এর আগে সকালে সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষকদের গবেষণা ভাতা বৃদ্ধি, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং গবেষণা পত্র প্রকাশে সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।” তিনি গবেষণা কার্যক্রম পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশে উৎসাহ দেন এবং বিশ্ব র্যাংকিংয়ে অনুষদটির সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, অধ্যাপক ড. নাহ্রিন ইসলাম খান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানস চৌধুরী এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
সেমিনার শেষে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments