প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকায় পুলিশের মুখে পিপার স্প্রে ছুঁড়ে মৃত্যুদ্বন্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় রেডএলার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সাথে পারাপার করতে দেয়া হচ্ছে। একই সাথে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্ত পথে বিজিবির কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো পাসপোর্টধারীর ছদ্দবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সবোর্চ্চ সতর্কতার সাথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ জানান, দুই জঙ্গির ছবি সীমান্তের সকল বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments