মোংলা থেকে মো. নূর আলমঃ জলবায়ু ট্রাস্ট ফান্ডের লুটপাট বন্ধ করে উপকূলের জীবন-জীবিকা বাঁচাতে সরকারকে পরিকল্পনা নিতে হবে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস এবং জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রামকে রক্ষা করতে হবে। গ্রামবাসীর জন্য নিরাপদ পানি ও টেকসই বাসস্থানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। ২৫ নভেম্বর শুক্রবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দাকোপ উপজেলা কমিটির আয়োজনে সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রামে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কিশোর রায়। মানববন্ধনে বক্তব্য রাখেন কমরেড এ্যাড. রুহুল আমিন, অধ্যাপক অসিত সরকার, সাবেক ছাত্রনেতা মো. নূর আলম শেখ, রাহাত খান, জলবায়ু ঝুঁকিতে থাকা এলাকাবাসীর পক্ষ থেকে তপন মন্ডল, নিখিল মন্ডল, অঞ্জন রায়, মিরা বিশ্বাস, দুলাল হাওলাদার, দাকোপ উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি উত্তম মন্ডল আদি প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা লুটপাট করে পার্ক করা হচ্ছে, গাড়ি কেনাসহ ভিন্নখাতে খরচ করা হচ্ছে। অথচ ঢাংমারি গ্রামে সাইক্লোন শেল্টার নেই, কারোর জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা নেই, নেই টেকসই ঘরবাড়ি। বক্তারা জলবায়ু ঝুঁকি থেকে ঢাংমারি গ্রামকে বাঁচানোর দাবি জানান।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments