ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে আবাসন সেবাদানা প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট । সম্প্রতি আবাসন কোম্পানির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এডিসন রিয়েল এস্টেট এর হারমিয়া, আদ্রিয়ানা, আইরিস এবং অরলিন্স প্রজেক্ট থেকে প্রোপার্টি ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে গ্রাহকবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা ও লাইফস্টাইল সল্যুশন সরবরাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রাইম ব্যাংক। পাশাপাশি ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্প সরবরাহে এডিসন রিয়েল এস্টেট প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেট এর চেয়ারম্যান ও সিইও মো. আমিনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র করপোরেট অ্যান্ড ইনস্টিটিউউশনাল ব্যাংকিং বিভাগের এসইভিপি সজিব রহমান; ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এডিসন রিয়েল এস্টেট এর এডিশনাল ডিরেক্টর (অপারেশন্স) এস. এম. শাহিদুল করিম মুন্না; প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ডিরেক্টর আহমেদ পাশা; হেড অব ফাইন্যান্স এস. এম. ফয়সাল রেজা সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
সব মন্তব্য
No Comments