পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, নির্বাচনের পর মানুষের উপর আবার হুমকি-ধামকি হবে নাকি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে- আসন্ন নির্বাচনে এবার এটা নির্ধারণ হবে। একই সাথে তিনি বলেন- আপনার ওইখানে ভোট দেয়ার লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। এটার জন্য সবাইকে ভালো জায়গাটাতে ভোট দেয়া লাগবে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলঘ্ন এলাকায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, যে জায়গাটাতে ভোট দিলে মানুষের উপর জুলুম হবে না- অত্যাচার, হুমকি ও ভয় দেখাবে না, সেই জায়গাটাতে ভোট দিতে হবে। তবে আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন। কিন্তু আমি আপনাদের এটা বলবো- বিশেষ করে সনাতনী ভাই বোনরা যারা আছেন, আপনি শুধু চিন্তা করেন বিগত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা পঞ্চগড়ে চাঁদাবাজি, সিন্ডিকেট হুমকি সহ বিভিন্ন কাজ করেছে। এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করে তাহলে আমাদেও ভোট দিতে হবে না। আর যদি তাদের নেতাকর্মীরা করে তাহলে তাদেরকে বয়কট করতে হবে।
সারজিস আরও বলেন, এমপি মন্ত্রীরা জেলার বাইরে থাকে। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হয়। আর এখানে আপনারা থাকবেন জেলার নেতাকর্মীদের সাথে। আর এই জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যে সকল নেতাকর্মী এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ থাকবে তারা ভালো না হয়, তাহলে এই জেলার মানুষকি ভালো থাকবে। খুব পরিষ্কার কথা- আপনার ওইখানে ভোট দেয়ার লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।
পরে তিনি এনসিপি, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় আবারো নির্বাচনী প্রচারণা শুরু করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments