স্টাফ রিপোটারঃ বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সঙ্গে মঙ্গলবার (১৬ আগস্ট) ইউজিসি কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, বিএসপিইউএ সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদসহ বিএসপিইউএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক ড. ফরিদ আহমদ বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কাজ করে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে তিনি ইউজিসির সহযোগিতা কামনা করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।
অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউজিসির সহযোগিতা অব্যহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments