স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’-এর ৪র্থ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সোমবারের পরিবেশনার শুরুতেই সমবেত নৃত্য ‘সাত্রিয় নৃত্য’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করেন অসিত রায় এবং একক নৃত্য ‘ঠুমরি ও শুদ্ধ নৃত্য (কত্থক)’ পরিবেশন করেন দীপা সরকার। এরপর সমবেত নৃত্য ‘ঋতুরাগ বসন্ত (ওডিসি)’ পরিবেশন করে ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম। মিনহাজুল হাসান একক সংগীত এবং মো: রোমেল ইসলাম একক নৃত্য ‘পদম (ভরতনাট্যম) পরিবেশন করেন। সমবেত নৃত্য ‘তারানা (কত্থক)’ পরিবেশন করেন নৃত্যাঞ্চল। পরিবেশনার এ পর্যায়ে একক সংগীত পরিবেশন করেন শায়লা তাসমিন এবং একক নৃত্য ‘গণেশ বন্দনা (মণিপুরী)’ পরিবেশন করেন সুইটি দাস। আবারও একক নৃত্য ‘সূর্য কৌতুভম (ভরতনাট্যম)’ পরিবেশন করেন অমিত চৌধুরী, ‘ছন্দ প্রসঙ্গ, তাল-ধামার (কত্থক)’ পরিবেশন করেন এস এম হাসান ইশতিয়াক এবং একক সংগীত পরিবেশন করেন মোঃ খালেদ লতিফ। একক নৃত্য ‘মনিপুরী’ পরিবেশন করেন তামান্না রহমান, ‘তিল্লানা (ভরতনাট্যম)’ পরিবেশন করেন মারিয়া ফারিহ উপমা এবং একক সংগীত পরিবেশন করেন আফরোজা আক্তার রুপা। সবশেষে সমবেত নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করে নৃত্য বিতান, যশোর।
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments