রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ সালাম বেপারীর মৃত্যুতে শূণ্য হওয়া পদে নির্বাচিত তার ছেলে মোস্তফা কামাল সোহেল ও চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জারিফ হোসেন হাবুর মৃত্যুতে শূণ্য পদে নির্বাচিত তার স্ত্রী ফারজানা হোসেনের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বেলা ১২টায় বানারীপাড়ার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে নবনির্বাচিত এ দুই ইউপি সদস্যকে ( মেম্বার) শপথ বাক্য পাঠ করান। এসময় বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,বানারীপাড়ায় এই প্রথম কোন নারী (ফারজানা হোসেন) সরাসরি সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উপজেলার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে সদ্য প্রয়াত স্বামীর স্থলাভিসিক্ত হয়েছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments