মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলের ধাক্কায় নুরুউদ্দিন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল রেখে পালিয়ে যান চালক।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার তৈমুর শাহর ছেলে।
নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম যুগবার্তাকে বলেন, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধ রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় তালাইমারীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই পথচারী।
স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে ওই চালক পালিয়ে গেছেন। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments