ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এই নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়৷
এতে সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম আল সাকিব দ্বীপের সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান এবং অধ্যাপক ড. মুর্শিদ আলম।
অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, যে উদ্দেশ্য নিয়ে তোমরা এত দূরে এসেছ সেটা তখনই সফল হবে যখন বাবা-মার স্বপ্ন এবং তোমাদের উদ্দেশ্য তোমরা বাস্তবায়ন করতে পারবে। আমাদের নরসিংদী থেকে যারা এখানে পড়াশোনার জন্য এসেছে এবং বেড়িয়ে গেছে তারা সবাই ভালো ভালো জায়গায় আছে। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেও নরসিংদীর কোনো ছেলেমেয়ের বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোমরা যেভাবে মিলেমিশে রয়েছো সেভাবেই সবসময় ভ্রাতৃত্ব বজায় রেখে থাকবে এটাই প্রত্যাশা।
বিশেষ অতিথি অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, আজকের পড়া কাল পড়ব ভেবে বসে থেকো না। বাবা মা অনেক কষ্ট করে এখানে পাঠিয়েছে৷ তোমরা পড়াশোনা টা ঠিকমত করবে। তোমরা প্রযুক্তি ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না করে। তোমরা কেও এখন নাবালক না, সবাই নামাজের দিকে খেয়াল রাখবে৷ সকলে মিলেমিশে এই আয়োজন যেভাবে করেছ সেভাবেই সামনেও সুন্দর সুন্দর আয়োজন করবে বলে আমি আশাবাদী। তোমাদের যেকোন প্রয়োজনে আমাদের জানাবে, আমরা সাধ্যমতো তোমাদের পাশে থাকব।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments