ডেস্ক রিপোর্ট: ঊর্মি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েভ রাইডার্স লিমিটেড নতুন পণ্য টুর্যাগ অ্যাক্টিভ উন্মোচন করেছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিজিএমইএ কাপের ফাইনাল খেলা চলাকালীন জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ পণ্য উন্মোচন করা হয়। প্রতিষ্ঠানটির নতুন এ পণ্য প্রাথমিক ভাবে কোম্পানির অনলাইন আউটলেটে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির এ পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এছাড়াও, অনুষ্ঠানে ঊর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ এবং বিজিএমইএ ও ঊর্মি গ্রুপের ঊচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ঊর্মি গ্রæপ প্রতিনিয়ত বাজারে বিভিন্ন ধরনের পণ্য উন্মোচন করছে। এরই ধারাবাহিকতায়, তরুণ ও স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য নতুন পণ্য অ্যাক্টিভ ওয়্যার উন্মোচন করেছে, যা টেকসই উপাদান দ্বারা তৈরি এবং পারফরম্যান্স বৃদ্ধিতে সহায়ক।
এ নিয়ে বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্ব ও অবদান অপরিসীম। পোশাক রফতানির দিক থেকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) খাতটির অবদান ১১ শতাংশ। এ অর্জনে আমাদের দেশের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি স্থানীয় মানুষের চাহিদা পূরণেও বিভিন্ন ধরনের পণ্য বাজারে নিয়ে আসছে।
অনুষ্ঠানে বিজিএমইএ এর পরিচালক ও ঊর্মি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, “জীবনে সুস্থ্যভাবে বেঁচে থাকতে ও লক্ষ্য অর্জন করতে হলে শরীরচর্চা খুবই জরুরি। তাই, মানুষ যেনো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে সে লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পণ্য বাজারে নিয়ে আসি। আামাদের নতুন এ পণ্যটিই এর প্রমাণ।
খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অনুষ্ঠানে তিনি আরো বলেন, শারীরিক ও মানসিকভাবে প্রফুল্ল থাকতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তাই, আমাদের ব্যস্ত জীবনে সুযোগ পেলেই সবাইকে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি মনোযোগী হওয়া উচিত। এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।”
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
সব মন্তব্য
No Comments