ডেস্ক রিপোর্ট: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। অভিনয়ে নাম লেখিয়ে বেছে বেছে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘ফাগুন এভাবেও আসে’ ও ‘শুভ কাজে দেরি করতে নাই’ নামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাহিদ হাসনাত পরিচালিত ‘ফাগুন এভাবেও আসে’ একক নাটকটিতে তোরসার সহশিল্পী দিব্য। ভালোবাসা হারানোর এবং এক নতুন শুরুর গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ আয়োজনে নাটকটি কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘শুভ কাজে দেরি করতে নাই’ কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে নির্মাতা আরমান রহমান প্রত্যয় জানিয়েছেন। এতে তার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দুটি প্রযোজনা করেছেন খালেদ সজীব।
এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘দুটি নাটকের চরিত্রেই ভিন্নতা আছে। দুটির গল্প একেবারে আলাদা। একটি রোমান্টিক অন্যটি, কমেডি গল্পে নির্মিত হয়েছে। দারুণ দুটি চরিত্রে অভিনয় করেছি। ঈদ আয়োজনে থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি শুরু থেকেই বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। গল্প পছন্দ না হলে কাজ হাতে নেই না। গল্প ও চরিত্র ভালো হলে সব ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। নাটক, সিনেমা এবং ওটিটি সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট জয় করার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন তোরসা। এখন অভিনয়ে মন দিতে চান তিনি। তোরসা অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর আরো বেশিকিছু কাজ করেছেন। দেখা গেছে ওয়েব মাধ্যমেও। কাজ করেছেন সিনেমাতেও। তোরসা এখন নিজেকে ব্যস্ত রেখেছেন নানা কাজে। এছাড়া নিয়মিত বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছেন তিনি।
https://drive.google.com/drive/folders/1mCyATE0J9Zv93lj72Y5o0FPx8I6Zo6N4
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments