আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : শেরপুরে আরিফুল ইসলাম শ্রাবণ ও আশরাফুল আলম মিজান হত্যার প্রধান আসামী এমদাদ মাস্টারকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৩ফেব্রুয়ারি) ভোর রাতে জামালপুর সদর থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমদাদ মাস্টার পৌর শহরের গৌরীপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। র্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেলো বছরের ৯সেপ্টেম্বর রাত ১১টার দিকে মাইকে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পৌর শহরের গৌরীপুর ও সজবরখিলার মহল্লার লোকজন দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় সংঘর্ষ শুরু হয়। এসময় আশরাফুল আলম মিজানকে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আশরাফুল আলম মিজানকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মা মোছা. মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। একি ঘটনায় আরিফুল ইসলাম শ্রাবণ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা মো. দেলোয়ার হোসেন ওরফে মিন্টু বাদী হয়ে মামলা দায়ের করে। এই ঘটনার পরে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে। ফলশ্রুতিতে গোপনে সংবাদ পেয়ে বুধবার ভোর রাতে জামালপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম শ্রাবণ ও আশরাফুল আলম মিজান এর জোড়া হত্যা মামলার প্রধান আসামী এমদাদ মাস্টারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামী এমদাদ মাস্টারকে উক্ত মামলায় বুধবার দুপুরে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments