ডেস্ক রিপোর্ট: আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্রটি এখন বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। দেশটিতে সাবটাইটেল সহ এই সিনেমা মুক্তির পরিকল্পনা নেয়া হয়েছে।
সোমবার বিকেলে ‘সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সম্ভবত এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের কোনো সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে।
শাকিল আরও বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও সুড়ঙ্গ-এর মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছি। এটি ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ডারউইনসহ ছয়টি শহরে এবং তারপর ২১ জুলাই নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। তারপর ২৮ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে মুক্তি দেওয়া হবে।’
ঘোষণা দিলেও অবশ্য মধ্যপ্রাচ্যের মুক্তির তারিখ এবং অন্য দেশগুলোর নাম জানালেন না শাহরিয়ার শাকিল। আঁচ করা যায়, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত হলেই আসবে তারিখসহ ঘোষণা।
রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments