স্টাফ রিপোর্টার:ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে মহিষটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় রাখা হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা ইসলামপুর থেকে মহিষটিকে প্রথমে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। তার জন্য একটি বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে এবং খাবারের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিষটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রধানমন্ত্রীর একজন সহকারী প্রেস সচিবও বিষয়টি নিশ্চিত করেছেন।
মাথায় ঢেউখেলানো সোনালি-গোলাপি রঙের চুলের কারণে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। চার বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো জাতের মহিষটিকে দেখতে মে মাসজুড়ে দলে দলে মানুষ ভিড় করেছিল। মালিক জিয়া উদ্দিন মৃধার ভাই মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে এর নামকরণ করেন।
বাংলাদেশের এই ব্যতিক্রমী মহিষের খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোড়ন তোলে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। টেলিগ্রাফের শিরোনাম ছিল, ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল’। বিভিন্ন টেলিভিশন চ্যানেলও মহিষটির ভিডিও প্রচার করে।
এর আগে কোরবানির জন্য মহিষটি বিক্রি করা হয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় শেষ মুহূর্তে কোরবানি স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ‘ওপর থেকে নির্দেশ এসেছে, মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলা হয়েছে।’ পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে চিড়িয়াখানায় স্থায়ীভাবে রাখার ব্যবস্থা নেওয়া হয়। ক্রেতার টাকাও ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খামারি জিয়া উদ্দিন মৃধা বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।” এখন থেকে দর্শনার্থীরা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় গিয়ে আলোচিত এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে পারবেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments