ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজী গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলায় ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাজার থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজী গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments