আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টার আভিযোগ এনে ৪ জন কে সাক্ষী করে থানায় অভিযোগ দিয়েছে ভাতিজি। অভিযোগে বলা হয় কাংশা ইউনিয়নের গান্ধিগাও গ্রামের মৃত মুন্নাফ আলীর ছেলে দুলাল মিয়া(৪০) খালি বসতবাড়ি পেয়ে জোর পূর্বক ঘরে প্রবেশ করে প্রতিবেশী ভাতিজিকে জবরদস্তি কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে । গত ২/১২/২০২৪ সোমবার সকাল সাড়ে দশটায় ঘটনার বিবরণ দিয়ে নওকুচি ইসমাইলের মেয়ে, সিয়ামের স্ত্রী মরিয়ম জান্নাত দুলালের বিরুদ্ধে গতকাল শনিবার রাতে ঝিনাইগাতী থানায় এ অভিযোগ দায়ের করেন । জানা গেছে মরিয়মের বিয়ের আগে থেকে প্রতিবেশী দুলাল চাচা তাকে একা পেয়ে প্রায়ই কু প্রস্তাব দিত । বিয়ের পর সুযোগ সন্ধান খুজে উৎ পেতে থাকা গত সোমবার বাড়ি ফাঁকা পেয়ে সকালে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে তাকে জবরদস্তি করে লজ্জা স্থানে স্পর্শ করতে থাকলে তার ডাক চিৎকারে প্রতিবেশী এসে উদ্ধার করে মেয়েকে কাঁদতে এবং দুলালকে ঘর থেকে বাহির হয়ে মটরসাইকেল যোগে সটকে পড়তে দেখে অনেকেই ।এ ব্যাপারে মেয়ের আত্বীয় স্বজনরা জানায় আমরা দুলালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন কর্মকান্ডে তাদের পরিবারে অশান্তির ঝড় উঠেছে । অভিযুক্ত দুলাল মিয়া জানায় দীর্ঘদিন থেকে রাজনৈতিক ভাবে তাকে হয়রানি করার জন্য চক্রান্তের ফাঁদ পেতেছে।এই ঘটনা সাজানো, মিথ্যা, বানোয়াট । অভিযোগকারী মরিয়ম জানায় দুলাল চাচা আমার সাথে যে কর্মকান্ড করেছে তা থানায় লিখিত ভাবে দিয়েছি এর সুষ্ঠু বিচার না হলে আমার সর্বনাস হয়ে যাবে । আজ রোববার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করেছেন । পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে । দুলাল মিয়া এক প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা বনে যাওয়ার ফলে পাহাড়ে আদিপত্ত বিস্তার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । একটি মহল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে উঠেপড়ে লেগেছে বলে এলাকাবাসী জানায়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments