সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া থেকে প্রায় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প।
বৃহস্পতিবার সকাল ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব।
র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদা এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে সিংড়া উপজেলার শেরকোল এসআর ফিলিং ষ্টেশনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে ১৩.৯৭৩ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস, ৩টি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ ৪৫০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অন্তরপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মাইদুল ইসলাম (৩২) ও একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮)।
র্যাবের এএসপি মোঃ নুরল হুদা জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments