ডেস্ক রিপোর্ট: দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ললাট’। ইংল্যান্ডের বিখ্যাত পাইনউড স্টুডিওর অধীনে লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক আয়োজনে লিফ্ট-অফ ফিল্মমেকার সেশন উৎসবে প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছে পুলক রাজ নির্মিত বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ললাট।
নির্মাতা পুলক রাজ জানান, লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক টিম ও দায়রা পরিচালক এক ই-মেইল বার্তায় উৎসবে ললাট নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
নির্মাতা আরও জানান, নির্বাচিত চলচ্চিত্রগুলোকে বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এ প্লাটফর্মের মূল উদ্দেশ্য।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প, স্ক্রিপ্ট, চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন পুলক রাজ নিজেই।
এ বিষয়ে ‘ললাট’ চলচ্চিত্র’র নির্মাতা পুলক রাজ বলেন, আমরা সবাই কম বেশি জানি, দেশে যে নারীরা বিভিন্ন ভাবেই ধর্ষণের শিকার। এমনকি পাগল নারীদেরও ছাড় দেওয়া হয় না। এখন বিষয়টা হলো মুখোশধারী ধর্ষকের অভাব নেই এই আমাদের দেশে। তবে এই ধরণের হোতাদের বিচারের আওতায় কে আনবে? আমার, আপনাদের. আমাদের সবার একটি তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ললাট’ এ কিছু অপকর্ম তুলে ধরার চেষ্টা করেছি। ‘ললাট’ আমার একটি সন্তান, আমার আন্দোলনের অংশ। তবে নিরবে-নিভৃতে এরকম আন্দোলন করে যেতে চাই। আমার দেহ যতদিন বেঁচে আছে, আন্দোলনও থাকবে। জগতের সকল অশুভ প্রাণী শুভ ’র পথে আসুক।
আগামীতে নতুন নির্মান নিয়ে তিনি বলেন, ৩০ মিনিটের চলচ্চিত্র ‘অসীমের আকাশ’ প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এছাড়া দশ মিনিটের চলচ্চিত্র ‘ক্রাইসিস’ এবং এক ঘন্টার চলচ্চিত্র ‘চিত্তভ্রম’ নিয়ে পরিকল্পনা চলছে।
পুলক রাজ নির্মাণের পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। অভিনয় ছাড়াও তিনি সাংবাদিকতার সঙ্গেও নিজেকে সংযুক্ত রেখেছেন।
একজন মানসিক ভারসাম্যহীন নারীর বাস্তব জীবনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ললাট। এতে অভিনয় করেছেন বেনজীর আহমেদ লিয়া ও শেখ আনিসুর রহমানসহ আরো অনেকে। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন ইমরুল হাসান।
উল্লেখ্য, গত বছর ৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২২-এ ললাট উন্মুক্ত বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছে। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, জুরি বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক ও নির্মাতা মানজারে হাসীন মুরাদ ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
এছাড়া চলতি বছরের মার্চ মাসে ইংল্যান্ডের বিখ্যাত পাইনউড স্টুডিওর অধীনে লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন উৎসবে প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ললাট।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments