ডেস্ক রিপোর্ট: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার কাকরাইলে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শান্তিনগর বাজার রোডস্থ ‘ভাই ভাই হেয়ার ড্রেসার’ সেলুনে এর উদ্বোধন করেন অভিনেতা, নাট্যকার, নাট্য নির্মাতা ও চলচ্চিত্র প্রযোজক দীল মোহাম্মদ দিলু। এ সময় সেলুনের কারিগর মোহাম্মদ সেলিমের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিনুল হক আমীন, সেলুনের কারিগর মোহাম্মদ আলম, নাট্যকর্মী শাহীন বাদশা ও মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে দীল মোহাম্মদ দিলু বলেন, ‘আমাদের অতি প্রয়োজনীয় কাজ সারতে আমরা সেলুনে আসি। ছোট-বড়, শিশু এমনকি মহিলাদের জন্যও অনেক সেলুন আছে। দেখা যায়, সেলুনে এসে আমাদের অনেক সময় বসে থাকতে হয়। এ সময় আমরা কি করব? বসে থাকব নাকি মোবাইল দেখে চোখ নষ্ট করব নাকি বাইর থেকে ঘুরে এসে আবার বসব? তার চেয়ে ভাল হয় যদি সেলুনে বই থাকে। প্রত্যেকটা সেলুনে গল্পের বই, উপন্যাস, কবিতার বই থাকলে মানুষ পড়লে ভাল লাগবে। সেলুনে বই থাকলে সময় নষ্ট হবে না, বরঞ্চ উপকার হবে।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments