আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে কর্মরত কাজী আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা সদরের মেইন সড়কে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আধঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল,মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সিনিয়র সাংবাদিক এমআরটি মিন্টু, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। বক্তার বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লাহ ও ইউছুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দু্'পক্ষের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে ইউছুব মিয়া গুরুতরভাবে আহত হয়। আহত ইউছুব মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিনপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে নিহত ইউছুব মিয়ার মেয়ে কল্পনা বেগম বাদি হয়ে মাসুম বিল্লাহসহ ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। বক্তারা আরও বলেন ওই মামলায় মাসুম বিল্লাহ'র বড় ভাই দৈনিক মানবজমিনের শ্রীবরদী প্রতিনিধি কাজী আবু সাইদ দিনারকে ৬ নং আসামি করা হয়। বক্তাদের অভিযোগ ঘটনার সময় সাংবাদিক কাজী আবু সাইদ দিনার গাজীপুরে ছিলেন। সঠিক তদন্তে ও সিডি আর পরীক্ষার মাধ্যমে তা প্রমানিত হবে বলে সাংবাদিক নেতারা জানান। সাংবাদিক নেতারা আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন কর্মসুচিতে শ্রীবরদী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন ছাড়াও ঝিনাইগাতী ও বকশীগঞ্জ উপজেলার সাংবাদিকগন অংশ গ্রহন করেন। অপর দিকে কল্পনা বেগমের বাদি সাংবাদিক আবু সাইদ ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন মামলার চার্জশীটে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে। ঘটনার সাথে জরিত না থাকলে কারো নামে চার্জশিট দেয়া হবে না। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments