ডেস্ক রিপোর্ট: ভূমিকম্পে পর্যুদস্ত তুরস্কে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে তীব্র শীতে রাত কাটাচ্ছেন। এ অবস্থায় জরুরি সহায়তা হিসেবে দেশটি বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে।
গতকাল বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম সন্ধ্যায় বলেন, আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সহায়তা চেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পরপরই বাংলাদেশ তুরস্কে দুই হাজার তাঁবু, কয়েক হাজার কম্বল, শুকনা খাবার, ওষুধ, মেডিকেল টিমসহ ৬১ সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে। নতুন করে আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে আরও ১০ হাজার তাঁবু চাওয়ার পর বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে অবহিত করা হয়েছে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments