স্টাফ রিপোর্টার: উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো চৈত্র সংক্রান্তি উৎসব।বিপুল জনস্রোতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হলো ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ১৩ এপ্রিল ২০২৫, রবিবার বিকেল ৩:৪৫ টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন সকলকে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশসেরা সকল ব্যান্ড শিল্পী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে”।
ঢাক-ঢোল বাদ্য পরিবেশনার মাধ্যমে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন শিল্পীরা। ত্রিপুরা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইমাং’ ও খাসিয়া জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইউনিটি’ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষায় সংগীত পরিবেশন করেন। পরিবেশনা নিয়ে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’, তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। বান্দরবান থেকে ‘বেসিক গিটার লার্নিং স্কুল’-এর শিল্পীরা ও মারমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘চিম্বুক’ তাদের জাতিগোষ্ঠীর ভাষায় সংগীত পরিবেশন করে। সন্ধ্যায় জনপ্রিয় গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড ‘এভোয়েড রাফা’। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘এফ মাইনর’ ও ‘দি রাবুগা’ তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ব্যান্ড ‘ভাইকিংস’ ও ব্যান্ড ‘লালন’ দর্শকপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আবারো চাকমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইনভোকেশন’ তাদের কয়েকটি গান পরিবেশন করেন। ব্যান্ডদল ‘ফিডব্যাক’, ‘আর্টসেল’ ও ব্যান্ডদল ‘ওয়ারফেজ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। সবশেষে ‘ওয়ারফেজ’ এর নেতৃত্বে সমবেত সংগীত ‘Heal the world’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments