ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গণ পরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান নিতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, করোনার উর্ধমুখী সংক্রমন আর ক্রমবর্ধমান মৃত্যু হারের মধ্যেই সারা দেশে কোরবানির জন্য পশুর হাট জমে উঠেছে। পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। কিন্তু, গণমাধ্যমের খবরে প্রকাশ, পশুর হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবহার নেই বললেই চলে। আবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে। সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছেন মানুষ। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ঈদের পর দুই দিনে আবারো কর্মস্থলে ফিরবেন সবাই। সাত দিন ধরে যারা বাড়ি গিয়েছেন, তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা। তাই, করোনা সংক্রমণ রোধ করতে পশুর হাট ও গণ পরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্টাফ রিপোর্টার: আজ ২৩ আগস্ট রোববার বিকেলে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার বাসায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদে ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের ওপর প্রভুত্ব তৈরি করতে না পারে, সে জন্য তাঁরা সংকল্পবদ্ধ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগু ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অস ...
স্টাফ রিপোর্টার: শ্রমিক ছাঁটাই বন্ধ, পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন এবং শ্রমবিধি দ্রুত প্রণয়নের দাবিতে রাজধানীতে মিছিল ও সমাবেশ করে ...
সব মন্তব্য
No Comments