বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'উপজেলা প্রশাসন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী ম্যাচে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং টানটান উত্তেজনা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ হাসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), বোচাগঞ্জ থানা। আলহাজ্ব আবুল কাসেম, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি বোচাগঞ্জ উপজেলা শাখা। মোঃ সফিকুল আলম, সাধারণ সম্পাদক, বিএনপি বোচাগঞ্জ উপজেলা শাখা। মোঃ নওশাদ আলী, সভাপতি, বিএনপি সেতাবগঞ্জ পৌর শাখা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন এবং এমন চমৎকার আয়োজনের জন্য বোচাগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ দীর্ঘ দিন পর এমন একটি সুন্দর টুর্নামেন্ট উপভোগ করতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments