মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদর আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন,
আমি আপোষ করতে শিখিনি। বহিরাগতরা কালীগঞ্জকে শোষণ করতে চায়। এখন সময় এসেছে কালীগঞ্জের অস্তিত্ব রক্ষার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি )বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে আয়োজিত কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু হামলা ও বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না।
ফিরোজ বলেন,বহিরাগতদের কবল থেকে কালীগঞ্জকে রক্ষা করতে হলে ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয়ই হবে কালীগঞ্জের পক্ষে একটি ঐতিহাসিক বিপ্লব।
সমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন সাবেক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, মশিয়ার রহমান, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ধর্মীয় নেতা শিবুপদ বিশ্বাস, প্রভাত ব্যানার্জী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
সব মন্তব্য
No Comments