বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা ইয়াজদহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদ্যাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা চলতি বছরের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আজ থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩)/উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১)/এপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর ২০২৫ তারিখে এবং ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান (১৩২০০১)/সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments