স্টাফ রিপোর্টার: পুলিশের বর্তমান ইউনিফর্মকে খুব একটা মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বাহিনীটিকে আগের ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশের পোশাকে ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন এলাকায় শার্ট হবে পেস্ট রঙের এবং দেশের অন্যান্য অঞ্চলে শার্ট থাকবে নীল রঙের। সবক্ষেত্রেই প্যান্ট হবে খাকি রঙের।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনি বিষয়গুলো যথাযথভাবে দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বিএনপি সরকার এসব বিষয়ে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ না থাকলে আইনগতভাবে তাদের আটক করা সম্ভব নয়। ৫ আগস্টের পর অনেকেই জামিনে মুক্তি পেয়েছে, যা সম্পূর্ণ আদালতের বিষয়। তবে যেই অপরাধীই হোক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments